মহানবি (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন-

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:০৫

ইসলাম ও নৈতিক শিক্ষা

মিজানুর রহমান

সহকারি শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

 

কুরআন ও হাদিস শিক্ষা

 

১। লাইলাতুল কদরের রাতে আল কুরআন কোথায় নাজিল হয়েছিল ?

ক. দ্বিতীয় আসমানে           খ. সপ্তম আসমানে

গ. চতুর্থ আসমানে            ঘ. বায়তুল ইযযাতে

২। কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মানের অধিকারী হন-

ক. শ্রবণকারী                           

খ. তিলাওয়াতকারী

গ. তিলাওয়াতকারী ও তাঁর পিতামাতা 

ঘ. তিলাওয়াতকারী ও তার শিক্ষক

৩। ‘আন-নূর’ অর্থ হলো-

ক. সমালোচনা খ. আলো গ. আদেশ ঘ. উপদেশ

৪। বায়তুল ইযযাত থেকে কুরআন মাজিদ অবতীর্ণ হয়-

ক. হযরত নুহ (আ) এর ওপর  খ. হযরত মুহাম্মদ (স:) এর ওপর 

গ. হযরত ঈসা (আ) এর ওপর     ঘ. হযরত মূসা (আ) এর ওপর 

৫। পবিত্র কুরআনে রুকু সংখ্যা-

ক. ৪৪৩টি  খ. ৫৫৪টি  গ. ৪৪৫টি  ঘ. ৫২০টি

 

উত্তর:১. ঘ ২.গ ৩. খ ৪.খ ৫.খ

 

৬। কুরআনে সর্বমোট আয়াত রয়েছে-

ক. ৬২৩৬টি খ. ৬৬৬৫টি গ. ৬২৬৬টি ঘ. ৬৬৬৪টি

৭। মহানবি (স) কীসের সন্ধানে হেরা গুহায় ধ্যান মগ্ন থাকতেন ?

ক.কুরআনের                             খ. গুপ্ত ধনের

গ. সত্যের                                ঘ. নতুন কিতাবের

৮। ইলমুল মুখাসামা অর্থ হলো-

ক. আইন-কানুন                        খ.বিতর্ক শাস্ত্র

গ. জীববিজ্ঞান                           ঘ. অলঙ্কার শাস্ত্র

৯। বাইতুল ইযযাহ্ অবস্থিত-

ক. সপ্তম আকাশে                      খ. তৃতীয় আকাশে

গ. পঞ্চম আকাশে                  ঘ. নিকটতম আকাশে

১০। কিয়ামত পর্যন্ত কুরআনের আদেশ-নিষেধ পালন করা সকলের জন্য-

ক. ফরজে কিফায়াহ  খ. ওয়াজিব  গ. ফরজ  ঘ. সুন্নাত

উত্তর: ৬.ক ৭.গ ৮.খ ৯.ঘ ১০.গ

১১। আল-কুরআনের আলোচনার বিষয়বস্তুকে হযরত শাহ ওয়ালিউল্লাহ ভাগ করেছেন-

ক. ৪ ভাগে  খ. ৫ ভাগে  গ. ৭ ভাগে  ঘ. ৮ ভাগে

১২। মহানবি (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন-

ক. নবুওয়্যাতের একাদশ বছরে

খ. নবুওয়্যাতের দশম বছরে

গ. নবুওয়্যাতে এয়োদশ বছরে

ঘ. নবুওয়্যাতের তৃতীয় বছরে

১৩। মুহাম্মদ (স) এর সাথে জিবরাঈল (আ) এর প্রথম সাক্ষাত্ হয় কোথায় ?

ক. তুর পাহাড়ে                      খ. সিনাই পাহাড়ে

গ. হেরা গুহায়                  ঘ. তায়েফের ময়দানে

১৪। আল হুদা অর্থ কী ?

ক.  সরল পথ  খ. পথ প্রদর্শক গ. করুণা ঘ. হেদায়েত 

১৫। সাকিন পড়ার নিয়ম কয়টি ?

ক. ৩            খ. ৪             গ. ৫           ঘ. ৬

উত্তর: ১১.খ   ১২.গ   ১৩. গ   ১৪. ঘ   ১৫. ক