জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডী মোড়ে সিএনজির ধাক্কায় রিফাত হোসেন (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
রিফাত ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে উপজেলার ভেরেন্ডী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে ভেরেন্ডী মোড়ে রাস্তা পারাপার সময় কালাই থেকে ছেড়ে আসা একটি সিএনজি ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে থেকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন কুমার রায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
