কুষ্টিয়ার শ্রেষ্ঠ রোভার দুর্জয় আর নেই

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২০:৪৩
কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের মেধাবী ছাত্র, রোভার স্কাউটসের টিম লিডার ও কুষ্টিয়া জেলায় শ্রেষ্ঠ রোভার দুর্জয় কুমার পাল আর নেই। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভেড়ামারা কলেজ মাঠে দুর্জয় কুমার পালের কফিনে ফুলেল শ্রদ্ধা এবং ভেড়ামারা কলেজ রোভার স্কাউটসের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
 
ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া পালপাড়া এলাকার সনজিৎ কুমার পালের ছেলে দুর্জয় কুমার পাল ঢাকা মেডিকেল কলেজে হার্টের সমস্যা মারা যায়। বৃহস্পতিবার দুপুরে সাতবাড়িয়া শ্মশানে তার শেষ কৃত করা হয়।
 
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, কলেজের অধ্যক্ষ শামছুল বারী, গ্রুপ লিডার প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ কলেজ পরিবার।
 
ইত্তেফাক/বিএএফ