‘জোশ আড্ডা উইথ ওমর সানী’

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:০৭

 

এটিএন বাংলায় আজ রাত ৮টায় সমপ্রচার হবে সেলিব্রেটি শো ‘জোশ আড্ডা উইথ ওমর সানী’। ওমর সানির সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। দর্শকরা ওমর সানীকে সিনেমার নায়ক হিসেবেই দেখেছেন। পাশাপাশি কয়েক বছর ধরে মডেল হিসেবেও তিনি পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। তবে এবারই দর্শকরা তাকে উপস্থাপক হিসেবে দেখতে পাবেন। ওমর সানীর আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে আড্ডায় অংশ  নিয়েছেন একঝাঁক তারকা শিল্পী। তারকাদের মধ্যে ছিলেন চিত্রনায়িকা রোজিনা, মৌসুমী, তৌকীর আহমেদ, রবি চৌধুরী, অনন্ত জলিল-বর্ষা, মাহিয়া মাহি, রেসি, নিরব, মিশা সওদাগর, অমিত হাসান-লাবনী, ফেরদৌস ও  অপু বিশ্বাস। অনুষ্ঠানে ওমর সানীর সঙ্গে কথোপকথনে উঠে এসেছে তারকাদের অনেক অজানা কথা।