নওগাঁয় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৭:২২
নওগাঁর ধামইরহাটে স্বামীর লাঠির আঘাতে ফুলমুণি হাজদা (৫০) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ভেরম সোনাদিঘী গ্রামে ঘটনাটি ঘটে।
 
নিহত ফুলমুণি হাজদা ভেরম সোনাদিঘী গ্রামের সেভেন মরম এর স্ত্রী।
 
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, সকালে ভাত রান্না নিয়ে স্বামী-স্ত্রীর মধ্য দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে স্বামী সেভেন মরম লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ফুলমুণি মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী সেভেন মরমকে পুলিশ আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ