রাজধানীতে অভিযান চালিয়ে ৬১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাসিফ ইকবাল ওরফে তপু, আব্দুল আজিজ, মো. বিল্লাল, মো. মিলন, মো. আসিফ ও মোছা. নাসিমা আক্তার। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬১,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার ডিবি (পূর্ব) বিভাগ রাজধানীর শাহাবাগ ও যাত্রবাড়ি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
