গৌরীপুরে শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে রিয়াজ উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রিয়াজ উদ্দিনের বাড়ি উপজেলার সহনাটি ইউনিয়রে মাসকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।
শনিবার এলাকাটিতে ৪২৯ জন গ্রাহককে দেয়া বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে যান স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ। বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের কিছুক্ষণ আগে পরীক্ষামূলকভাবে সংযোগটি চালু করা হয়।
এ সময় গাছের ডাল কাটতে উঠেন রিয়াজ উদ্দিন। সংযোগ চালু রয়েছে না জেনে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি
