কলাপাড়ায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবক আটক

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৯:৩০
পটুয়াখালীর কলাপাড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে জসিম (৪০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার সকাল ১০টার দিকে কুয়াকাটার তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে মহিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
 
এলাকাবাসীর অভিযোগ, ক্লাসে যাওয়ার পথে শিশুদের উত্যক্ত করায় শিশুরা চিৎকার করলে জসিমকে আটক করা হয়।
 
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, জসিমের বাড়ি কক্সবাজার জেলার টুইন্যাচড়া এলাকায়। প্রায় দশ বছর আগে কলাপাড়ায় এসে বিভিন্ন ট্রলারের জেলে হিসেবে কাজ করছিল। বর্তমানে মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে বসবাস করছে। বর্তমানে জসিমকে মহিপুর থানা হাজতে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ