খাগড়াছড়ির স্বনির্ভর ও পেরাছড়ায় ইউপিডিএফের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সোমবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে তিনটি পাহাড়ি সংগঠন। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় গুলিতে ৬জন নিহত হন। এ সময় আহত হন ৩জন। নিহতদের মধ্যে ৩ জন ইউপিডিএফ সমর্থিত সংগঠনের নেতা।
এছাড়া বিকেলে ইউপিডিএফের বিক্ষোভ চলাকালে প্রতিপক্ষের হামলায় শন কুমার চাকমা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা) দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। তবে এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা)।
ইত্তেফাক/বিএএফ
