ইসলামপুরে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২৩:২১

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাফিকুল ইসলাম নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস ছালাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, মজিবর রহমান শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আব্দুল নাসের বাবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক (অব.) হযরত আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলম, কৃষকলীগের সভাপতি তছির উদ্দিন, জেলা পরিষদ সদস্য ওয়ারেস আলী, বেলগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় চিনাডুলী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালামসহ ছাত্রলীগ, যুবলীগসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে তবারক বিতরণ করা হয়।

ইত্তেফাক/নূহু