ইত্তেফাক রিপোর্ট
প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়ান স্টপ ব্যাংকিং সমাধান হিসেবে সমপ্রতি স্বদেশি ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্যাংকের এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশি) গ্রাহকদের জন্য ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রেরণ, রেমিটেন্সের মাধ্যমে বিনিয়োগ, বহির্বিশ্ব থেকে বৈদেশিক মুদ্রা একাউন্ট ব্যবহার এবং দেশে পেমেন্ট বাধ্যবাধকতা পূরণের ক্ষেত্রে সাহায্য করবে স্বদেশি ব্যাংকিং স্যুট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সিইও নাসির এজাজ বিজয়, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড এন্ড মার্কেটিং, বিটপী দাশ চৌধুরী ও সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
