হবিগঞ্জে সাগর দিঘীতে ডুবে জাবি ছাত্রের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৯:১৭
হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক সাগর দিঘীতে ডুবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান খানের (২০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাগর দিঘীর পূর্বপাড় মহল্লার আশিকুর রহমান খানের ছেলে।
 
নিহতের চাচা ওবায়দুর রহমান খান জানান, রবিবার দুপুর আড়াইটায় বাড়ির পাশে সাগর দিঘীতে গোসল করতে নামেন হাসিবুর। এ সময় তিনি পানিতে ডুব দেন। দীর্ঘক্ষণ ভেসে উঠতে না দেখে দিঘীর পাড়ে উপস্থিত লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তারা হাসিবুরের মৃতদেহ উদ্ধার করেন।
 
এলাকাবাসী জানান, হাসিবুর সাঁতার জানতেন। তিনি যেখানে ডুব দেন সেখানে তার বুক পর্যন্ত পানি ছিল। এরপরও তিনি ডুব দিয়ে উঠেননি।
 
ইত্তেফাক/এমআই