ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১১:০৭
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, মো. মামুন মোর্শেদ (৩৫) ও আল আমিন (২৫)। তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
র‍্যাবের দাবি, এ সময় ঘটনাস্থল থেকে বিদেশ পিস্তল, গুলি ও তাদের বহন করা মোটরসাইকেলের তেলের ট্যাংকার থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম