পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় ট্রাক্টরের চাপায় লাল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ট্রাক্টরের হেলপার ছিলেন বলে জানা গেছে। সোমবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাথর বোঝাই ট্রাক্টর রেখে চালক ও হেলপার মডেলহাট বাজারে চা খেতে যায়। উঁচু জায়গায় ট্রাক্টরটি রাখায় ট্রাক্টরটি ঢালুর দিকে নেমে যেতে থাকে। এ সময় ট্রাক্টরটি স্বয়ংক্রিয়ভাবে স্টার্ট হয়ে যায়। এ সময় লাল মিয়া ট্রাক্টরের স্টার্ট বন্ধ করতে দৌড়ে যায়। পা পিছলে পড়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ট্রাক্টরের চাপায় হেলপার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
