ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ২১ আগস্ট সকল নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথ সভায় উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন তার বক্তব্যে ২১ আগস্ট ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে ওই সময়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
র্যালিতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায় প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
