কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর-চান্দাবহ সড়কের চানপুর বটতলায় সড়কের মাঝ বরাবর একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। ওই খুঁটির কারণে প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে শত শত যানবাহন চলাচল করছে।
ওই এলাকার ইউসুফ আলী জানান, আমরা কালিয়াকৈর পল্লী বিদ্যুত্ অফিসে আবেদন নিবেদন করা সত্ত্বেও সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত্ অফিসের কর্মকর্তারা সড়ক থেকে খুঁটিটি অপসারণে উদ্যোগ গ্রহণ করেনি।
কালিয়াকৈর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী সোলাইমান হোসেন বলেন, আমি এই এলাকায় নতুন এসেছি। এরকম কোনো বিষয় আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে খুঁটিটি সড়ক থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
