আটক দুই
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
শাহরাস্তিতে ভাসুরের ছুরিকাঘাতে আহত গৃহবধূ রবিবার রাতে মারা গেছেন। তার নাম কোহিনুর বেগম। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ দুজনকে আটক করেছে।
নিহতের স্বজনরা জানান, গত ১৮ এপ্রিল রাতে শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের ভাটনীখোলা বেপারী বাড়িতে চাচাতো ভাসুর জহিরুল ইসলাম বসতঘরে সিঁধ কেটে ঢুকে কোহিনুর বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় মেয়ে মুক্তা আক্তারও আহত হয়। এ ঘটনায় শাহরাস্তি থানায় পাঁচজনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন দেবর হাবিবুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা আবদুল আউয়াল গত শুক্রবার রাতে তিনজনকে আটক করে কারাগারে পাঠিয়েছেন। এদের মধ্যে আদালত একজনকে জামিন দিলেও বাকি দুজন কারাগারে রয়েছে। তবে ঘাতক পলাতক রয়েছে।
