রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাড়িতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে মোরাপাড়া বিহারি ক্যাম্পের সামনে এক বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধরা হলেন- বাড়ির মালিক মোশারফ হোসেন (৪৫), তার ছেলে জিসান (১৮), ভাড়াটিয়া আওয়াল হোসেন বাবু (৩২), ভাড়াটিয়া সুরত আলী (৬০), সুরতের স্ত্রী বেদানা বেগম (৪০), তাদের মেয়ে আলেয়া (২৫),আলেয়ার মেয়ে মিলি (সাড়ে ৪ বছর), সুরতের ছেলে রাব্বি (২০) এবং তার স্ত্রী লাবনী (১৮)।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এম ও এরশাদ বলেন, ওই রিজার্ভ ট্যাংকের নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেখানে ছিদ্র থেকেই গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান, তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এএম
