বাঘাইছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১১:০৭
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এমএনলারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী মিশন চাকমা (৩২) নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করেছে। তাদের দাবি, ইউপিডিএফের উদয় বিকাশ চাকমার নেতৃত্বে পিটিয়ে ও গুলি করে মিশন চাকমাকে হত্যা করা হয়েছে।
 
বাঘাইছড়ি থানার ওসি আমির হোসেন বলেন, নিহত মিশন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সোর্স হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, ইউপিডিএফের সশস্ত্র ক্যাডাররা তাকে হত্যা করেছে।

ইত্তেফাক/এএম