চট্টগ্রাম অফিস
নগরীর আগ্রাবাদ এলাকায় সরকারি কমার্স কলেজের পাশ থেকে সোমবার এক নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। ডবলমুরিং থানা পুলিশ জানায়, সরকারি কমার্স কলেজের পাশ থেকে পরিচয়হীন এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন মেলেনি। স্থানীয় জনসাধারণ জানায়, এই নারী অপ্রকৃতিস্থ অবস্থায় এলাকায় ঘোরাফেরা করত। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
