মাগুরায় ঈদ উল আযহা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান

আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৮:৩৫
মাগুরা সদর উপজেলার বেলনগর স্কুল প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকালে ঈদ উল আযহা উপলক্ষে আছিয়া খাতুন রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র ও ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লি. এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
 
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আব্দুল মালেক, এমপি কামরুল লায়া জলি, বিচারপতি খায়রুল আলম, জাসদ নেতা জাহিদুল আলম প্রমুখ।
 
অনুষ্ঠানে একশত যুবকের রক্তের গ্রুপ নির্ণয় করা এবং ১০জন রক্তদান করেন। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি