ভাণ্ডারিয়ায় দুস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:৫২

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

গতকাল রবিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ও পৌর শহরের পূর্ব ভাণ্ডারিয়া সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন আইভি প্রাঙ্গণে পৃথক দুটি স্থানে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ভাণ্ডারিয়া পৌর শহরের বিতরণে অংশ নেয় ভাণ্ডারিয়া সদর সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার ও গৌরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণে অংশ নেয় গৌরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী। এ সময় এ কাজে সহায়তা করেন দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এমএ রব্বানী ফিরোজ, দুস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, এ জেড খোকন, পৌর কাউন্সিলর মোঃ জালালউদ্দিন সিকদার। এ ছাড়াও স্থানীয় সমাজসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।