কক্সবাজার সমুদ্র সৈকত এখন লাখো পর্যটকদের পদভারে মুখরিত। ঈদুল আজহার ছুটি কাটাতে সাগর সৈকতে ভিড় করছে লাখো পর্যটক। পর্যটকের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা।
ঈদের দিন থেকে সৈকতের সব পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সমুদ্র সৈকত ছাড়াও পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, রামুর বৌদ্ধ মন্দির পর্যটকে মুখরিত এখন।
IMG0
কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি ইনানীর পাথুরে সৈকত, হিমছড়ির ঝর্ণা, দরিয়ানগর ইকোপার্ক, ডুলাহাজারা সাফারি পার্কসহ জেলার পর্যটন স্পটগুলোতেও ভিড় করছেন পর্যটকরা।
IMG1
টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী বলেন, বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তার জন্য ১২২ জন টুরিস্ট পুলিশসহ আরও কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।
IMG2
ইত্তেফাক/জেডএইচ/
