রাজশাহীর তানোর উপজেলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হল- জমিজমা ও মারামারি সংক্রান্ত মামলার পাঁচ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত আসামি উপজেলার শংকরপুর গ্রামের উজির মণ্ডল ওরফে চেরু মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও যৌতুক মামলার তিন মাস সাজাপ্রাপ্ত আসামি উপজেলার কলমা গ্রামের ইয়াসিন আলী মুন্সীর ছেলে গোলাম আজম (২৮)।
পুলিশ জানায়, তানোর থানার এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়ন থেকে পাঁচ বছরের পলাতক আসামি ও তিন মাসের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বাড়ি থেকে আটক করে শুক্রবার বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
