নীলফামারী সৈয়দপুরে শুক্রবার (২৪ আগস্ট) আলী খানদান (২২ ) নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। নিহত পুলিশ কনস্টেবল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা সদরের পুরান লক্ষ্মীপুর গ্রামের আনছার আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের সৈয়দপুর সদর দপ্তরের পুলিশ লাইনে অস্থায়ী ক্যাম্পে থাকতো কনস্টেবল আলী খানদান। সেখানে সে সহ প্রায় ২০ জন পুলিশ সদস্য ট্রেনিংয়ের জন্য অবস্থান করছিল। কোরবানির ঈদ উপলক্ষে সদস্যরা ক্যাম্প ছেড়ে নিজ নিজ বাড়িতে চলে যায়।
গত বৃহস্পতিবার বিকেলে ঈদের ছুটি শেষে আলী খানদান ক্যাম্পে ফেরত আসে একা। শুক্রবার দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিতে ক্যাম্পে চলে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় অন্য সদস্যরা।
সৈয়দপুর থানার ইনস্পেক্টর (তদন্ত) তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু
