রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২১:৫২
রাউজানে পুকুরে ডুবে ইয়াসিফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালা মুন্সি মেম্বারের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
 
নিহত শিশু ইয়াসিফ ঐ এলাকার আরব আমিরাত প্রবাসী মো. ইলিয়াসের ছেলে এবং স্থানীয় পাঁচখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
 
নিহতের মামা ওমর ফারুক বাবুল দৈনিক ইত্তেফাককে বলেন, শিশু ইয়াসিফ বিকালে খেলা সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে সন্ধ্যার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর হতে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলার পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ