রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ০৮:১৫
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে লাবলু (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। লাবলু নগরীর নতুন বুধপাড়ার নকিরের ছেলে।
 
রাজশাহী জিআরপি থানার ওসি সাইদ ইকবাল জানান, রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি