সৌদ-আমিরাত বিমান হামলায় ইয়েমেনে ২২ শিশু নিহত

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১১:০১
ইয়েমেনের  হোদেইদাহ প্রদেশের একটি আশ্রয় শিবিরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ শিশু ও চার নারী নিহত হয়েছেন। আশ্রয় শিবিরটিতে আভ্যন্তরীনভাবে বাস্ত্যুচুতরা অবস্থান করছিলেন। স্থানীয় হুতি বিদ্রোহী পরিচালিত বার্তা সংস্থা সাবা একথা জানিয়েছে। 
 
বৃহস্পতিবার প্রকাশিত সাবা’র এক প্রতিবেদনে বলা হয়, সৌদি-আমিরাত সামরিক জোট হোদেইদাহ’র আল-কৌয়াই’তে অবস্থিত ‘আইডিপি’
(ইন্টার্নালি ডিসপ্লেসড পিপল) শিবিরে হামলা চালিয়েছে। শিবিরটি বন্দরনগরী হোদেইদাহ থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
 
হোদেইদাহ’র স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আব্দুলরহমান জারাল্লাহকে উদ্ধৃত করে সাবা জানায়, আন্তর্জাতিক বেসরকারি দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের চিকিৎসকরা ঘটনাস্থলে প্রবেশ করতে পারছেন না ও হামলায় আহতদের চিকিৎসা করতে পারছে না। 
 
এদিকে, হামলার এক প্রত্যক্ষদর্শী মাজেদ দাহফাহ বলেন, হামলার সকল নিহত শিশু ও নারী। এটা জঘন্য একটি অপরাধ। 
 
ইত্তেফাক/ জেআর