রাজশাহীর কাটাখালীতে অটোরিকশা উল্টে নানা-নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালীর সমশাদিপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-নাজিমের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও তাদের আরেক নাতি নোমান (৫)।
নিহতরা হলেন- কাটাখালীর দেওয়ানপাড়ার নাজিম (৫০) ও তার নাতি আরাফাত (৩)।
পুলিশ জানায়, নাজিম পরিবারের সদস্যদের নিয়ে নিজের অটোরিকশায় কাপাশিয়া এলাকায় শালির বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ডান পাশের চাকার শকাব ভেঙে অটোরিকশা রাস্তার উপর উল্টে চারজন আহত হন। পরে তিনজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নাজিম ও তার নাতি আরাফাতকে মৃত ঘোষণা করেন। এছাড়া আছিয়া বেগমকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে নোমানকে প্রাথমিক চিকিৎসার পর দেড়ে দেয়া হয়।
ইত্তেফাক/বিএএফ
