বিভিন্ন দেশে ক্যাথলিক চার্চগুলোতে হাজার হাজার শিশু যৌন নির্যাতিত হওয়ার ঘটনায় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতায় লজ্জা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। বলেছেন, নির্যাতিত ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন তিনি। খবর বিবিসির।
পোপের বক্তৃতার আগে শিশু নির্যাতন ও তা গোপন নিয়ে কড়া ভাষায় সতর্ক করেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী।
গত ৩৯ বছরে আয়ারল্যান্ডে কোন পোপের এটিই প্রথম সফর। এর আগে ১৯৭৯ সালে পোপ দ্বিতীয় জনপল আয়ারল্যান্ড সফর করেছিলেন।
দুদিনের সফরে শনিবার আয়ারল্যান্ড পৌঁছা পোপ। রবিবার ৫ লাখ ক্যাথলিকের উপস্থিতিতে এক সমাবেশে যোগ দেবেন তিনি। প্রতি তিন বছর পর পর ক্যাথলিকদের এ সমাবেশ হয়।
ইত্তেফাক/টিএস
