নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় মামলা

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৪:৩৩
নাটোরের লালপুরে বাস-লেগুনা সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। রবিবার সকালে বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক ইউছুফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 
 
মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- দুর্ঘটনা কবলিত লেগুনার মালিক, চালক, সহকারী, লেগুনা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসের চালক ও মালিককে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে লেগুনা চালক ও তার সহকারী দুর্ঘটনায় নিহত হয়েছেন। 
 
প্রসঙ্গত, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ক্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী।
 
ইত্তেফাক/ইউবি