ত্রিশাল উন্নয়ন ফোরাম ও নুরুদদীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে উপজেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার কাওরান বাজারের ডেইলি স্টার সেন্টারে এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি এম এ মান্নান, অতিরিক্ত সচিব আতাউর রহমান, ট্রাস্টের চেয়ারম্যান নুরুদদীন খান, ভাইস চেয়ারম্যান নাজমুল হক খান ও কোষাধ্যক্ষ নাইমুল হক খানসহ ত্রিশালের বিশিষ্ট ব্যক্তিবর্গ। -প্রেস বিজ্ঞপ্তি
