আফগানে বিমান হামলায় আইএস প্রধান নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৭:১৫
আফগানিস্তানে আইএসের প্রধান আবু সাদ এহরাবি বিমান হামলায় নিহত হয়েছেন। শনিবার দেশটির নাঙ্গাহার প্রদেশে এ হামলা চালানো হয়। তবে আইএস এখনও নিহতের বিষয়টি নিশ্চিত করেনি। বিবিসি, রয়টার্স।
 
আফগানিস্তানের জাতীয় গোয়েন্দা অধিদপ্তর জানায়, আফগানিস্তানের সরকারি বাহিনী ও বিদেশি বাহিনীগুলো নাঙ্গাহার প্রদেশে সাদ এহরাবির অবস্থান লক্ষ্য করে বিমান ও স্থল হামলা চালায়। এতে ১০ জন অনুসারিসহ সাদ এহরাবি নিহত হন।
 
এ ব্যাপারে আইএসের বার্তা সংস্থা আমাকের কোন বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
 
দীর্ঘদিন ধরে নাঙ্গাহার প্রদেশে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছিল আইএস। সম্প্রতি বেশ কটি বড় ধরনের হামলাও চালায় সংগঠনটির আফগান শাখা।
 
ইত্তেফাক/টিএস