আফগানে বিমান হামলা চালাল তাজিকিস্তান, নিহত ৬

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:২৪
প্রতিবেশী দেশ তাজিকিস্তান থেকে বিমান হামলা চালিয়ে ৬ জন মাদক পাচারকারীকে হত্যা করেছে জানিয়েছেন আফগানিস্তানের কর্মকর্তারা। পাচারকারীরা আফগানিস্তানের সীমান্তের কাছে ছিল। বিমান আক্রমণের সময় সংঘর্ষে দুই তাজিক সীমান্ত রক্ষীও নিহত হয়। খবর ভয়েস অব আমেরিকার।
 
আফগানিস্তানের উত্তরাঞ্চলের তাখার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন দু’দেশের মধ্যবর্তী সীমান্তবর্তী শহরদারকাদের কাছে বনাঞ্চলে পাচারকারী এবং তালিবান সক্রিয়।
 
তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হিজরী জানিয়েছেন, রবিবার তালিবান এবং চোরাচালানকারীদের মধ্যে লড়াই শুরু হবার পরেই তাজিক সীমান্ত রক্ষীরা লড়াই-এ জড়িয়ে পড়ে এবং ঐ সময় তারা প্রাণ হারান।তাজিক সেনারা ভারী কামানের গোলা বর্ষণ করে এবং বিমান আক্রমণ চালায়।
 
ইত্তেফাক/টিএস