রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। জেলার কোতয়ালীসহ জেলার ৮ থানা থেকে মাদক দ্রব্যের মামলাসহ বিভিন্ন মামলার ১১০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি মাদক নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চলমান থাকবে।
ইত্তেফাক/এএম
