বন্দুক নিয়ে হুমকি দেয়া সেই জাকির গ্রেফতার

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৩:২৯
মহেশখালীতে জমি নিয়ে বিরোধে বন্দুক দিয়ে হুমকি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছে সেই হুমকিদাতা সন্ত্রাসী জাকির হোসেন।  মঙ্গলবার ভোরে মহেশখালী উপজেলার মগরিয়াকাটা গ্রাম থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
 
মহেশখালী উপজেলার বড় মহেশখালী মগরিয়াকাটা গ্রামের মৃত আব্দুল করিমের সন্তানদের মধ্যে বাড়ির জমি ভাগ করা নিয়ে ২৬ আগস্ট প্রকাশ্য বন্দুক উচিয়ে সন্ত্রাসী জাকির হুমকি দেয়। এ সময় স্থানীয় লোকজন জাকিরের বন্দুক উচিয়ে হুমকি দেয়ার ঘটনাটি ভিড়িও ধারাণ করে।
 
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, অস্ত্রধারী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।