বাগেরহাটে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হযরত খানজাহান আলী (রহ.) মাজার মোড় এলাকার মরদেহটি উদ্ধার করা হয়।
বাগেরহাট সদর মডেল থানার এসআই মনোজিৎ কুমার নন্দী বলেন, সকালে স্থানীয়রা হযরত খানজাহান আলী (রহ.) মাজার মোড় বটগাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহত বৃদ্ধের গায়ের রং শ্যামলা, মুখে লম্বা সাদা দাড়ি, পরনে চেক লুঙ্গি ও স্যান্ড গেঞ্জি ছিল।
তিনি আরো বলেন, হযরত খান জাহান (রহ.) মাজার পবিত্র এবং দর্শনীয় স্থান। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে থাকেন। দূরের কোন লোক এসে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা তাকে চিনতে পারছে না। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
ইত্তেফাক/বিএএফ
