‘উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৫:৪৫
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তাই দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
 
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস আয়োজিত বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা নিয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
 
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে অরুণ জ্যোতি ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, অধ্যক্ষ মো. আলমগীর, ওসি আবু জাফর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ প্রমুখ।
 
সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাস।
 
ইত্তেফাক/জেডএইচ