উত্তর কোরিয়ার এক কর্মকর্তা গেল সপ্তাহে কড়া ভাষায় চিঠি দেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে। এর জেরেই উত্তর কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর করেছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি ওয়াশিংটন পোস্টের।
রিপোর্টে বলা হয়, উত্তর কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘোষণার কয়েক ঘণ্টা পরই চিঠিটি হাতে পান পম্পেও। এর এক সপ্তাহ পরই ট্রাম্পের পক্ষ থেকে সফর বাতিলের ঘোষণা আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, চিঠিটি এসেছিল উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কিম ইয়ং চোলের কাছ থেকে। এর আগে পম্পেওর সঙ্গে তিনিই আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন।
তবে চিঠিতে বিস্তারিত কী লেখা ছিল তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
সম্প্রতি ট্রাম্প জানান, ১২ জুন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক হলেও দেশটির পরমাণু কর্মসূচি বন্ধে তার প্রচেষ্টা স্থগিত হয়ে গেছে।
এর আগে একাধিকবার মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, পরমাণু কর্মসূচি ত্যাগে উত্তর কোরিয়ার কোন বাস্তব পরিকল্পনা নেই।
ইত্তেফাক/টিএস
