ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মাওবাদি লেখক ভারাভারা রাওকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার হায়দারাবাদ থেকে তাদের আটক করা হয়। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, ভারাভারা রাও মাওবাদি মতাদর্শের পক্ষে লেখালেখি করতেন। পুলিশের একটি দল তাঁর বাড়িসহ তার বন্ধু এক সাংবাদিকের বাড়ি তল্লাশি করে। তারপর ভারাভারাকে আটক করে।
চলতি বছরের জুনে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তির কাছ থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ। তাতে মোদিকে হত্যার ষড়যন্ত্রের প্রমাণ খুঁজে পায় পুলিশ।
ওই মোদিকে হত্যার জন্য ৮ লাখ টাকা চেয়ে চিঠিটি পাঠানো হয়। যাতে বলা হয় একটি এম-ফোর রাইফেল ও গুলি কিনতে হবে। চিঠির শেষে ভারাভারার নাম উল্লেখ ছিলো।
ভারাভারা রাও ভেরাসাম নামের একটি লেখক সংঘের প্রধান। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।
ইত্তেফাক/টিএস
