বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৯:১৮
রংপুরের বদরগঞ্জ উজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তাজনুর রহমান (৩৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তাজনুরের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত তাজনুর বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি নয়াপাড়া গ্রামের আমির উদ্দিন মাস্টারের ছেলে এবং উপজেলার লোহানিপাড়া ইউপির কাঁচাবাড়ি শহিরোনেরডাঙ্গাঁ রেজিঃ স্কুলের প্রধান শিক্ষক।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তাজনুর রহমান বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিলেন। এ সময়  অসাবধানতাবশতঃ তাজনুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
লোহানিপাড়ার ইউপি চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ্ তাজনুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, অসাবধানতাবশতঃ বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
 
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, বিষয়টি আমার জানা নাই তবে খোঁজ নিয়ে দেখছি।
 
ইত্তেফাক/বিএএফ