অংক পারছেন না? দায়ী দূষিত বায়ু

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২১:১৬
বায়ু দূষণের কারণে মানসিক দক্ষতা কমে যায়। অন্যদের তুলনায় অংকও কম পারেন দূষণের শিকার ব্যক্তিরা। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত চীন ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণা থেকে তথ্য পাওয়া গেছে। খবর বিবিসির।
 
দীর্ঘ ৪ বছর ধরে প্রায় ২০ হাজার মানুষের ওপর পর্যবেক্ষণ চালিয়ে বায়ু দূষণ মানসিক দক্ষতাকে প্রভাবিত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গবেষকরা চীনের পিকিং বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের।
 
অংশগ্রহণকারীদের ২৪টি অংক এবং ৩৪টি মানসিক দক্ষতার প্রশ্ন দেয়া হয়। তাতে দেখা যায় যারা বায়ু দূষণের শিকার বেশি হয়েছে যেমন পুরুষ, বৃদ্ধ ও কম শিক্ষিত বা অসচেতনদের দক্ষতা অন্যদের তুলনায় কম।
IMG0
গবেষণায় সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ১০ মাইক্রোমিটারের চেয়ে ছোট আকারের কণা কিভাবে প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করা হয়েছে। তবে কার্বন মনোক্সাইড, ওজোন ও অপেক্ষাকৃত বড় কণাগুলোকে গবেষণায় অন্তর্ভূক্ত করা হয়নি।
 
ইত্তেফাক/টিএস