মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, সার্চ ইঞ্জিন গুগল তাকে নিয়ে প্রশংসামূলক সংবাদগুলো লুকিয়ে রাখে। তিনি বলেন, এটা ভাল নয়, এ বিষয়ে ইন্টারনেট কর্তাদের সঙ্গে তিনি আলোচনায় বসবেন। তবে গুগল এই অভিযোগ অস্বীকার করেছে। এরই মধ্যে হোয়াইট হাউস প্রেসিডেন্টের অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছে। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ট্রাম্প নিউজ’ দিয়ে সার্চ দিলে কেবল ভুয়া মিডিয়ার ভুয়া সংবাদগুলো আসে। কিন্তু আমাকে নিয়ে যে ভাল সংবাদগুলো প্রকাশিত হয় সেগুলো আসে না। গুগুল আমার এবং অন্যদের এসব সংবাদ লুকিয়ে রাখে। এটা খুবই বিপজ্জনক কাজ উল্লেখ করে ট্রাম্প বলেন, সিএনএনের মতো প্রধান সংবাদমাধ্যমগুলো রক্ষণশীল রাজনৈতিক বার্তাকে চাপিয়ে রাখে। এ বিষয়ে তিনি আলোচনা করবেন। গুগল এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে বলেছে, রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে কাজ করে না। সবসময়ই ভাল কিছু করার চেষ্টা করে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুদলো বলেছেন, গুগল এমন কিছু করেছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান চালাবে এবং বিশ্লেষণ করা হবে।
