টেকনাফে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১০:২২
কক্সবাজারের টেকনাফে নাফনদী হতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।  
 
জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়া সংলগ্ন নাফনদীর মোহনায় লোকজন অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি দীপংকর কর্মকার বিশেষ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় বিজিবির সহায়তায় লাশ উদ্ধার করে নিয়ে যায়। বুধবার সকালে লাশটি পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি