সরাইলে বাস খাদে, নিহত ৩

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২০:১৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
জানা গেছে, সিলেটগামী এনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈশ্বামুড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
 
ইত্তেফাক/এএম