পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ঘরের মধ্যে গামলায় রাখা পানিতে পড়ে চার মাস বয়সী জমজ দুই সহদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা গ্রামের জিলাল শেখের ছেলে জিহাদ ও রিহাদ।
জানা যায়, উপজেলার কাশিনাথপুর পশ্চিমপাড়ারর ঈদগাঁ মাঠ সংলগ্ন জিলাল শেখের স্ত্রী কলি খাতুন চার মাস আগে দুই জমজ সন্তান জিহাদ ও রিহাদকে জম্ম দেন। আজ মঙ্গলবার দুপুরে মা কলি খাতুন তার দুই সন্তান নিয়ে নিজ বাড়ির ঘরে ঘুুমিয়ে পড়েন। ঘুম থেকে তিনি জেগে উঠে দেখেন তার দুই সন্তান চকির পাশে গামলার মধ্যে পানিতে পড়ে আছে। তার চিৎকারে আশে পাশের লোকজন এসে মৃত্যু অবস্থায় জিহাদ ও রিহাদকে উদ্ধার করে।
জমজ সন্তানদের মা কলি খাতুন জানান, আমি ঘুমিয়ে পড়লে প্রবল বাতাসে চকি থেকে আমাকে উড়িয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে আমার দুই সন্তানকে গামলার মধ্যে দেখতে পাই।
এলাকাবাসী জানান, জমজ সন্তানদের মায়ের ওপর জিনের আছর রয়েছে। ইতিপূর্বে তার আরও একটি সন্তানের অস্বাভাবিক মৃত্যু হয়।
সাঁথিয়া থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য শিশু দুটিকে পাবনা মর্গে পাঠায়। বুধবার দুপুরে তাদের দাফন সম্পন্ন হয়।
জমজ দুই সহদর ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আশিস বীন হাসান ও সাঁথিযা থানার ওসি তদন্ত আব্দুল মজিদ, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী ও কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল আলম।
ইত্তেফাক/কেকে
