মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ড্যামোক্রাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাক করেছে চীন। বুধবার টুইট বার্তায় এ দাবি করে তিনি। তবে দাবির সমর্থনে কোন প্রকার তথ্য প্রমাণ দেননি ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাক করেছে চীন। অনেকগুলো ভুল পদক্ষেপের পর এফবিআই ও ডিপার্টমেন্ট অব জাস্টিস পরবর্তী বিষয় হিসেবে এটি নিয়ে কাজ করতে পারে।’
এর আগে মঙ্গলবার আরেক টুইটে ট্রাম্প কৌতুক করে বলেন, ‘চীন হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাক করেছে। তারা কী নিশ্চিত এটা রাশিয়া করেনি?’
এ বিষয়ে যোগাযোগ করা হলে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়।
‘আমাদের অবস্থান সব সময় সাইবার নিরাপত্তার পক্ষে। আমরা সবসময় যেকোন অনলাইন আক্রমণের বিরোধী। মানুষের কোন ধরনের ব্যক্তিগত তথ্য চুরি হোক তা আমরা কখনোই চাই না।’
ইত্তেফাক/টিএস
