মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশংকা করেছেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে সহিংসতার সৃষ্টি হতে পারে। আর বামপন্থীরা এই সহিংসতা করতে পারে বলে তিনি মনে করেন। ক্রিশ্চিয়ানদের একটি রক্ষণশীল গ্রুপের সঙ্গে বৈঠকে এই আশংকার কথা জানান ট্রাম্প। আগামী নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বিবিসি’র
প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, এই নির্বাচন কেবল আমার ওপর গণভোট নয়। এটা আপনাদের ধর্ম এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর ভোট। তিনি বলেন, আমাকে পছন্দ কিংবা অপছন্দের বিষয় নয়, আপনাদের এটা মনে রাখতে হবে যে, নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে দ্রুত সহিংসতার দিকে যাবে দেশ। তিনি এন্টিফাদের (বামপন্থীদের একটা গ্রুপ) কথা উল্লেখ করে বলেন, এরা সহিংসতা সৃষ্টি করতে পারে। কারণ তারা সহিংস প্রকৃতির। তিনি নির্বাচনে জয়ের জন্য সুই ভোটারদেরকে কাছে টানতে ক্রিশ্চিয়ান নেতাদের প্রতি আহবান জানান। ডেমোক্র্যাটরা জিতলে নিজের নীতিও সহিংস হয়ে উঠবে বলে হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প বামপন্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
