টুইটার ব্যবহারকারীদের আনব্লক করা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এসব ব্যবহারকারীকে আগে তিনি ব্লক করেছিলেন। গত ২৩ মে এক ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার ব্যবহারকারীদের ব্লক করাকে সাংবিধানিক অধিকারের লংঘন বলে উল্লেখ করেছিলেন।
সাত ব্যবহারকারী প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছিলেন। গত জুনে তাদের আনব্লক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ১০ আগষ্ট কলম্বিয়া ইউনিভার্সিটির দ্য নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউট বিচার বিভাগে একটি রিপোর্ট পাঠায় যাতে বলা হয়, এখনো ৪১ জন ব্যবহারকারীকে ব্লক করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এরপর আবার আনব্লক করা শুরু করেন ট্রাম্প। অন্তত ২০ জন জানিয়েছেন, মঙ্গলবার তাদের আনব্লক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্যবহারকারীরা ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের সমালোচনা করতেন বলে তাদের ব্লক করা হয়েছিল।-রয়টার্স
