এবার চাকরিচ্যুত হচ্ছেন হোয়াইট হাউসের কাউন্সেল ম্যাকঘান

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ০৯:১৬
এবার হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে কাউন্সেল ডন ম্যাকঘানকে। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় এই তথ্য জানিয়েছেন।  
 
তিনি বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক ব্রেফ কাফানাফের চাকরি নিশ্চিতের পর চলে যেতে হচ্ছে ডন ম্যাকঘানকে। তার সঙ্গে দীর্ঘদিন চাকরি করেছি, তাই তার প্রশংসা না করে পারছি না।
 
আদালতে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ম্যাকঘান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার বিদায়ে এক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন ট্রাম্প। হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, রুশ তদন্তে রবার্ট মুলারের সঙ্গে সহযোগিতা করছেন ম্যাকঘান। এতে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বিদায় জানাচ্ছেন। -সিএনএন   
 
 
ইত্তেফাক/ইউবি